ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৩:৪২:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

কাঁচা মরিচসহ সব সবজির দাম চড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:১৮ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার

রাজধানীর কাঁচা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে সবজির দাম। কাঁচা মরিচে হাত দেওয়া যাচ্ছেনা, দামের এত ঝাল। পেঁয়াজের দাম একটু কমলেও মাংসের দাম বেড়েছে। অপরিবর্তিত আছে মসলা, মাছের দাম।


আজ রোববার রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, বাড্ডা বাজার ঘুরে দরদামের এরকমই চিত্র পাওয়া যায়।


বাজারে প্রতি কেজি বেগুন মানভেদে ৫০ থেকে ৭০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা আর শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। এছাড়া অন্যান্য সবজি রয়েছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। শুক্রবারও নগরীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯০ থেকে ১১০ টাকায়। সেই কাঁচা মরিচ রোববার ১৫০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

 

ব্যবসায়িরা বলছেন, মরিচের আমদানি তুলনামূলক কম হওয়ায় দাম বেড়েছে। তবে আমদানি স্বাভাবিক হলে দাম কমবে বলেও জানান ব্যবসায়িরা। সবজির দাম বেড়ে যাওয়ার ব্যাপারে রামপুরা বাজারের কুদ্দুস  ব্যাপারী বলেন, কোরবানির হাটে গরু সরবরাহের কারণে পরিবহন সংকট ও অতিরিক্ত যানজটে আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে। পেঁয়াজ কেজিপ্রতি রকমভেদে ৩০ থেকে ৫০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।



মাছের দাম অপরিবর্তিত আছে। মানভেদে প্রতি কেজি রুই ও কাতলা ২৫০-৩৫০ টাকা, তেলাপিয়া ১২০-১৫০ ও কৈ, পাবদা, শিং সহ অন্যান্য দেশি মাছ বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকা মধ্যে। ইলিশের দামও সস্তা।


বাজারে কেজিপ্রতি  মান ভেদে এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৯২০ টাকা থেকে ২ হাজার টাকা। মানভেদে জিরার কেজি ৩৩৫ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি জিরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দারুচিনি ৩৩০ টাকা, জয়ফল ৬০০ থেকে ৬৫০ টাকা, লবঙ্গ মান ভেদে ১ হাজার থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। 

কোরবানির আগে হাটে বাড়তি দামের অজুহাতে চলতি সপ্তাহে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে গরুর মাংসের দাম। আর ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৫০ টাকা ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা দরে। এছাড়া ফার্মের ডিম প্রতি হালি ৩২ টাকা ও দেশি মুরগি ও হাসের ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে।