কাঁঠালের কোষের চেয়েও বীজের উপকারিতা বেশি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
জাতীয় ফল কাঁঠাল অনেকেরই প্রিয়। এর স্বাদ ও গন্ধ অতুলনীয়। পুষ্টিগুণও অনেক। কাঁঠালের রসালো কোষ খেয়ে এর বীজ অনেকেই ফেলে দেন। আপনি যদি বীজের পুষ্টিগুণ জানতেন তবে ফেলতেন না। বলা হয় কাঁঠালের কোষের চেয়েও এর বীজের উপকারিতা বেশি। জানুন কাঁঠাল বীজের পুষ্টিগুণ।
হজম শক্তি বাড়ায়
কাঁঠালের বীজের আছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার হজম শক্তি বাড়ায়। সেইসঙ্গে নিয়মিত মলত্যাগের সাহায্য করে।
হার্ট ভালো রাখে
কাঁঠালের বীজে আছে পটাশিয়াম যা ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। সেইসঙ্গে হৃৎপিণ্ড ভাল রাখে৷ হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়৷
হাড় ভালো রাখে
স্বাস্থ্যকর হাড়ের জন্য ক্যালসিয়াম ছাড়াও অন্যান্য পুষ্টির প্রয়োজন। ম্যাগনেসিয়াম তাদের মধ্যে একটি। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত করে।
মেটাবলিজম বাড়ায়
কাঁঠালের বীজে কার্বোহাইড্রেট থাকায় এটি শক্তি বাড়ায়৷ এতে বি-কমপ্লেক্স ভিটামিন রয়েছে। যা খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে এবং স্বাস্থ্যকর বিপাককে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অ্যানিমিয়া প্রতিরোধ করে
নারীদের মধ্যে অনেকেই অ্যানিমিয়ায় আক্রান্ত৷ কাঁঠালের বীজে আয়রন আছে৷ আয়রন দেহে লোহিত কনিকার মাত্রা বাড়ায়৷
কাঁঠালের বীজ কীভাবে খাবেন?
পুষ্টিগুণে ভরা কাঁঠালের বীজ ফেলে না দিয়ে শুকিয়ে রাখুন। এরপর বাদামের মতো ভেজে খান। কিংবা বিভিন্ন তরকারির সঙ্গে রান্না করুন।
//এস//
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








