কাজ হারানোর ভয়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
বলিউডের অন্যতম চর্চিত প্রেমকাহিনিগুলোর মধ্যে একটি হলো অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সম্পর্ক। ক্যারিয়ারের শুরুর দিকেই এই দুই তারকার প্রেম ছিল টিনসেল টাউন এর হট টপিক। যদিও সে সম্পর্ক পরিণতি পায়নি। রণবীর এখন আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন এবং দায়িত্ববান বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
অন্যদিকে, ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের ঘরণী। তবে তাদের পুরনো প্রেমের গুঞ্জন আজও বলিউডে শোনা যায়। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন, যেখানে তিনি জানিয়েছেন ব্রেকআপের পর ঠিক কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা।
জাহরা জানির ইউটিউব চ্যানেলে এসে পূজা সামন্ত ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, ‘আমরা যশরাজ স্টুডিওয় গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি কেবলই কাঁদছিলেন। একেবারে ভেঙে পড়া কান্না। বলছিলেন, একটা ভুল করে ফেলেছি আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।’
পূজা সামন্তের কথায়, সেদিন ক্যাটরিনা ভয় পেয়েছিলেন যে তার ক্যারিয়ার বুঝি শেষ হয়ে গেল। অভিনেত্রীর ধারণা ছিল, রণবীরের প্রেমে পড়েছিলেন ঠিকই, কিন্তু বিষয়টি বেশি দূর গড়ায়নি এবং বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সেই ধাক্কায় তার অভিনয় জীবনই না শেষ হয়ে যায়, এই আশঙ্কা তাকে চরম চিন্তায় ফেলেছিল।
২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। সম্প্রতি তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। অন্যদিকে, রণবীর-আলিয়ার জীবনে এসেছে রাহা। যদিও সময়ের ব্যবধানে প্রত্যেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, কিন্তু ক্যাটরিনা ও রণবীরের প্রেম নিয়ে চর্চা আজও থেমে নেই।
সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রং মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, যা প্রমাণ করে তাদের 'আজব প্রেম কি গজব কাহানি' আজও বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










