ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৬:০২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

কান চলচ্চিত্র উৎসবে শ্রীদেবীকে সম্মাননা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:১৭ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

কান চলচ্চিত্র উৎসব প্রয়াত বলিউড তারকা শ্রীদেবীকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সেই সম্মান গ্রহণ করলেন পরিচালক সুভাষ ঘাই।

এক টুইট-বার্তায় সুভাষ ঘাই জানান, শ্রীদেবীর মতো একজন বড় মাপের অভিনেত্রীর হয়ে এই সম্মান গ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।



৭১তম কান চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শ্রীদেবীকে। গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ মৃত্যুবরণ করেন তিনি। স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী ও খুশির কানে উপস্থিত থাকার কথা থাকলেও তারা থাকতে পারেননি। শ্রীদেবীর বিভিন্ন সিনেমার টুকরো ঝলকও সেখানে প্রদর্শিত হয়।



গোটা দুনিয়া শ্রীদেবীর অভিনয় ক্ষমতাকে এ ভাবে সম্মান জানানোয় তিনি অত্যন্ত খুশি বলে জানিয়েছেন বনি কাপুর। বর্তমানে শ্রীদেবীর ওপর একটি তথ্যচিত্র নির্মাণে ব্যস্ত আছেন তিনি।