ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ০:০৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

কানাইঘাট সীমান্তে শিশুসহ ১৬ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১৪ মে ২০২৫ বুধবার

কানাইঘাট সীমান্তে শিশুসহ ১৬ নারী-পুরুষ আটক

কানাইঘাট সীমান্তে শিশুসহ ১৬ নারী-পুরুষ আটক

সিলেটের কানাইঘাটের খারাবাল্লা সীমান্তে পুশব্যাকের সময় ১৬ নারী পুরুষকে আটক করেছে বিজিবি। তারা সবাই বাংলাদেশের নাগরিক। 

বিজিবি জানায়, আটককৃতরা বাংলাদেশের নাগরিক। তারা দীর্ঘ দিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। সকালে বাংলাদেশের আটগ্রাম সীমান্ত দিয়ে ঢুকার সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদের কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি’র সদস্যরা। 

এর আগে পাকিস্তান-ভারত উত্তেজনার সময় মৌলভীবাজার সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশের নাগরিককে পুশব্যাক করে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ।