ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৫:৩৫:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

কানাডায় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। কেবলমাত্র গত দুই সপ্তাহে রোগীর সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। এছাড়া করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ হাজার ১২৮ জন। শনিবার সরকারি সূত্রে এ খবর জানা গেছে।

দুই সপ্তাহ আগে দেশটিতে করোনা রোগীর সংখ্যা চার লাখ ছিল। তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার এ দেশটিতে কোভিড-১৯ এখন দ্রুতই ছড়াচ্ছে।

অন্তারিও প্রদেশের সরকার টরেন্টোসহ আরো কিছু এলাকায় জারি থাকা লকডাউনের সময় আগামী ৪ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। গত প্রায় এক মাস ধরেই এ লকডাউন চলছে।

কানাডার প্রধান চিকিৎসা কর্মকর্তা থেরেসা তাম বলেন, সব বয়সের লোকের মধ্যেই কোভিড ১৯ ছড়াচ্ছে।


-জেডসি