ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৬:৫১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

কানাডায় প্রথমবারের মত নারী অর্থমন্ত্রী ফ্রিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

কানাডায় প্রথমবারের মত নারী অর্থমন্ত্রী ফ্রিল্যান্ড

কানাডায় প্রথমবারের মত নারী অর্থমন্ত্রী ফ্রিল্যান্ড

কানাডায় প্রথমবারের মতো অর্থমন্ত্রী হলেন একজন নারী। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির অর্থমন্ত্রী হিসেবে মঙ্গলবার ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ডের নাম ঘোষণা করেন।

ফ্রিল্যান্ড বিল মরনিও’র স্থলাভিষিক্ত হলেন। এর আগে মরনিও সোমবার বিরোধী দলের চাপে আকস্মিক পদত্যাগ করেন। উই চ্যারিটির বিষয়ে কেলেংকারির জেরে মরনিওকে পদত্যাগ করতে হয়।

অটোয়ায় স্বল্প আয়োজনে শপথ গ্রহণের পর ফ্রিল্যান্ডকে উপস্থিত সকলে করতালির মধ্যদিয়ে স্বাগত জানায়। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে অতিথিরা এ শপথ অনুষ্ঠানে উপস্থিত হন। পরে ট্রুডো আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্ট মুলতবির ঘোষণা দেন।

ফ্রিল্যান্ড (৫২) ইতোমধ্যে লিবারেল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সাবেক সাংবাদিক ফ্রিল্যান্ড ২০১৫ সালে প্রথম নির্বাচিত হন।

তিনি এমন এক সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গভীর সংকটে দেশটির অর্থনীতি।

ফ্রিল্যান্ড বলেন, আমাদের অর্থনীতিতে প্রানবন্ত পূন:সূচনা দরকার। আর এটি হতে হবে ন্যায়সঙ্গত ও সার্বিক।