ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:১৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

কানাডায় বন্দুকধারীর গুলিতে নারী পুলিশসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কানাডায় পুলিশের পোশাক পরা বন্দুকধারীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারী পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আরও অনেকে হতাহত হয়েছেন আশঙ্কা করছে দেশটির পুলিশ।

কানাডার পুলিশ জানিয়েছে নোভা স্কোটিয়া প্রদেশের গ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে।পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে।খবর বিবিসি ও সিএনএন।

হামলাকারী যে গাড়িটি ব্যবহার করেছিল, পুলিশ সদস্যদের মনে হয়েছিল, এটি তাদের বাহিনীরই।

জানা যায়, স্থানীয় সময় রবিবার হামলাকারী পুলিশের ছদ্মবেশে প্রথমে একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে। পরে আরও কয়েকটি অবস্থানে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীর বয়স ৫১ বছর। তার নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। ১২ ঘণ্টা ধরে একাধিক জায়গায় ত্রাস সৃষ্টির পর তিনিও মারা যান।তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত নন নোভা স্কটিয়া পুলিশ।

কেন ওই ব্যক্তি এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। এটিকে গেল ৩০ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ হামলা বলে বর্ণনা করা হচ্ছে।

হামলার ঘটনাকে ভয়ানক পরিস্থিতি আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নোভা স্কটিয়া প্রদেশের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের বলেছেন, ‘এটি আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম একটি দায়িত্বজ্ঞানহীন সংঘাতের ঘটনা।’

-জেডসি