কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে নারী পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে থাকা সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গিয়ে কানাডার বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে।এ ঘটনায় বিমানটির পাইলট রয়্যাল কানাডা এয়ার ফোর্সের নারী সদস্য ক্যাপ্টেন জেনিফার কেসি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বিমান বাহিনীর আরেক সদস্য ক্যাপ্টেন রিচার্ড ম্যাকডুগাল। তবে তিনি এখন শঙ্কামুক্ত।
রোববার দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের কামলুপস শহরে একটি বাড়ির ওপর স্নোবার্ডস বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
মর্মান্তিক এ ঘটনার পর রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স টুইটারে দুঃখ প্রকাশ করেছে ও নিহত ক্যাপ্টেন কেসির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা যোদ্ধাদের শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছিল কানাডার কর্তৃপক্ষ। তাতে অংশ নেয় সামরিক বিমানও।
টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, লাল ও সাদা রঙের দুটি সামরিক বিমান একইসঙ্গে পাশপাশি উড্ডয়ন শুরু করে। কিছুক্ষণ পর বিমান দু’টির একটি সোজা চলে যায়। কিন্তু যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ওপরের দিকে উঠে ফের মোড় নেয়। এরপরই বিমানটিকে নীচের দিকে পড়ে যেতে দেখা যায়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিমান দু’টি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিকট শব্দ শুনতে পান তারা। সাত মাইল দূর থেকেও সে শব্দ শোনা গেছে।
কামলুপস শহরের দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।
-জেডসি
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











