কাপড় থেকে দাগ তোলার ৩ উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
পছন্দের পোশাকটিতে দাগ পড়ে গেলে মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। কারণ বেশিরভাগ দাগই একবার বসে গেলে আর উঠতে চায় না। তাই বলে কাপড়টি বাতিল করে দেবেন? একদমই না। মাংসের ঝোল, কফি কিং বা চায়ের দাগ, চকোলেটের দাগ- যা-ই হোক না কেন তুলে ফেলার আছে সহজ কিছু উপায়।
লন্ড্রিতে না গিয়ে বাড়িতেই তুলে ফেলতে পারবেন কাপড়ের নাছোড়বান্দা দাগ। তাই বেখেয়ালে কাপড়ে দাগ পড়লেও মন খারাপ করবেন না। বরং উপায় জেনে নিয়ে নিজেই পরিষ্কার করতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক কাপড়ে হঠাৎ দাগ পড়ে গেলে তা তোলার ৩টি উপায়-
ট্যালকম পাউডার ব্যবহার
পোশাকে তেল-ঝোলের দাগ পড়লে তা তোলার জন্য ব্যবহার করুন ট্যালকম পাউডার। যেখানে দাগ পড়েছে সেখানটাতে ট্যালকম পাউডার ভালো করে ছড়িয়ে দিন। এবার কাপড়ের সেই অংশের ঠিক নিচের দিকে একটি ব্লটিং পেপার রাখুন। আরও কিছুটা পাউডার নিন। এবার দাগের জায়গাটিতে ভালো করে ঘষে দিন। এতে দাগ অনেকটাই উঠে যাবে। এরপর কাপড়ে লেগে থাকা হলদে দাগ তোলার জন্য পানিতে ডিটারজেন্ট মিশিয়ে দাগের উপর মাখিয়ে দিন। এভাবে শুকাতে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে কাপড়ের দাগ উঠে যাবে ।
ভিনেগার ও মুলতানি মাটি
কাপড়ের দাগ তোলার জন্য অন্যতম একটি উপায় হলো ভিনেগার ও মুলতানি মাটির ব্যবহার। এই দুই উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি কাপড়ের যেকোনো দাগ তোলার জন্য দারুণ কার্যকরী। এবার মিশ্রণটি কাপড়ে যেখানে দাগ পড়েছে সেখানে লাগিয়ে নিন। এভাবে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন।
অ্যামোনিয়া সলিউশন
আপনার পোশাকে যদি চকোলেটের দাগ লেগে যায় তবে তার তোলার অন্যতম ভালো উপায় হলো অ্যামোনিয়া সলিউশন ব্যবহার। কাপড়ে চকোলেট লেগে গেলে প্রথমে ভালো করে শুকিয়ে যাওয়া চকোলেট ঝেড়ে ফেলুন। এর ৫ মিনিট পর অ্যামোনিয়া সলিউশন এক ফোঁটা এক ফোঁটা করে দাগের উপর ফেলুন। এরপর অন্য একটি কাপড় দিয়ে দাগের উপর ঘষুন। কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে নিন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








