কাবা-মসজিদে নববীর পরিচালনা কমিটিতে প্রথমবারের মতো ১০ নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মুসলমানদের প্রধান দুই ধর্মীয় স্থাপনা মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে প্রথমবারের মতো দশজন নারীকে নিয়োগ দিয়েছে সৌদি আরব। হারামাইন পরিচালনা কমিটির প্রধান শেখ ড. আব্দুল রহমান আল সুদাইস এক বিবৃতিতে একথা জানিয়েছেন। খবর আল আরাবিয়্যাহর।
বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের কাজের মাত্রা বাড়াতে এবং যোগ্য জাতীয় ক্যাডারে বিনিয়োগ করার প্রয়াসে নারী কর্মকর্তাদের নিয়োগের পরামর্শ দিয়েছিলেন আল সুদাইস। বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব প্রতিফলিত হবে।
সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এসপিএতে বলা হয়েছে, পবিত্র দুই মসজিদের কার্যক্রমে কমিটিতে নিয়োগ পাওয়া নারীদের অংশগ্রহণ থাকবে। সেসব কার্যক্রম নির্দেশিকা প্রণয়ন, নির্দেশ, প্রকৌশলী, প্রশাসনিক বা তদারকি পরিষেবা যাই হোক না কেন।
পবিত্র কাবা শরিফের কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের উপ-প্রধান আব্দুল হামিদ আল-মালিকি বলেন, গ্র্যান্ড মসজিদে আসা মানুষদের মধ্যে প্রায় অর্ধেকই নারী। তাই কমিটিতে নারী নেতৃত্ব থাকলে আরও ভালোমানের সেবা নিশ্চিত করা যাবে।
মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানিয়েছেন, বিভিন্ন বিভাগ যেমন- নির্দেশনা, পরামর্শ, উন্নয়নমূলক, প্রশাসনিক, ভাষাগত, প্রযুক্তিগত, প্রকৌশল, প্রশাসনিক, তদারকি সবক্ষেত্রেই তারা দায়িত্ব পালন করবেন। পবিত্র কাবার কিসওয়া, দুই পবিত্র মসজিদের আর্কিটেকচারের গ্যালারি এবং গ্রন্থাগারের জন্যও কিং আবদুল আজিজ কমপ্লেক্সের মহিলাদের নিয়োগ করা হয়েছে।
গত সপ্তাহে সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স (গাস্যাট) জানিয়েছে, সৌদি আরবের যুব বেকারত্বের হার গত চার বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এছাড়া ১৫ থেকে ৩৪ বছর বয়সের নারীরা আরও বেশি কর্মক্ষেত্রে যোগদান করছেন।
করোনাভাইরাসের কারণে সীমিত আকরে হওয়া হজে কাবার নিরাপত্তার দায়িত্বও পালন করেছেন একদল নারী। তেলের অর্থনীতি থেকে বের হয়ে আসতে এবং দেশের জনশক্তিকে ব্যবহার করতে নানা পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। নারীর ক্ষমতায়ন বাড়াতেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। গাড়ি চালানোর বৈধতা আগেই দিয়েছে দেশটি। নারীর ক্ষমতায়নে আরও পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








