ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৪৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

কাবুলে বাংলাদেশ মিশন আবারও খোলার অনুরোধ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি : বাসস

ছবি : বাসস

আফগানিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক নবায়নের অংশ হিসেবে কাবুলে বাংলাদেশের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান। 

বৈঠকের পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, দু’দেশের মধ্যকার বিদ্যমান দীর্ঘ ইতিহাস এবং গভীর সম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা এবং বাণিজ্যিক সম্পর্কের উত্তোরণ ঘটাতে আগ্রহী।

স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারি দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম উল্লেখ করে তিনি বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তোরণের প্রশংসা করেন।

আফগান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী ঢাকা এবং কাবুলের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বাংলাদেশ এর প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়।’

তিনি বলেন, প্রতি বছর বাংলাদেশ আফগানিন্তান থেকে প্রচুর পরিমাণে শুকনো খাবার আমদানী করে থাকে। আফগানিস্তানও বাংলাদেশ থেকে উন্নতমানের ওষুধ তাদের দেশে আমদানী করতে পারে।

বিগত সাধারণ নির্বাচনে তার দলের বিপুল বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আফগান রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ করে তিনি দুই দেশের চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের মধ্যে নিবিঢ় সম্পর্ক স্থাপনের ওপর জোর দেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ উন্নয়নের সুফল ভোগ করতে পারে। যে কারণে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তার সরকার জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণে অঙ্গীকারাবদ্ধ।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তার সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এই কর্মসূটির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়ন এবং বিপন্ন জনগণকে বিশেষ করে নারীদের সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এ সময় স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের উন্নয়নের একটি চিত্র তুলে ধরে বলেন, স্বাধীনতার পরে পাকিস্তানের ১ রুপীর বিনিময় মূল্য ছিল ১ দশমিক ৫৬ টাকা আর এখন ১ টাকা ১ দশমিক ৬৬ রুপির সমান হয়েছে।

আফগান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন, দু’দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে এবং তার দেশে গণতন্ত্রও এগিয়ে যাচ্ছে।

আফগান রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশ থেকে আরো ওষুধ সামগ্রী আমদানীতে আগ্রহী।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।