ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:০৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

কামরাঙ্গীরচরে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২৪ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার

কামরাঙ্গীরচরে লিপি আক্তার (২৫) নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কামরাঙ্গীরচরের আলীনগরের একটি বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত লিপিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, জাহাঙ্গীর রাজধানীর নিউমার্কেট এলাকায় ফল ব্যবসা করে। প্রায়ই জুয়া খেলে সে। এ নিয়ে স্ত্রী লিপির সঙ্গে প্রায়ই ঝগড়া হয় তার। এমনকি লিপিকে তার শাশুড়ি ও ননদেরা মারধর করে। দুই সপ্তাহ আগে জাহাঙ্গীর তার মা-বোনেরা লিপিকে মারধর করে। তারা তাকে বাসা থেকে বের করে দেন। পরে আবার তাকে ফিরিয়ে নিয়ে যায়। ফিরে যাওয়ার সময় লিপি তার ফুপুর কাছ থেকে আট হাজার টাকা ধার করে। সেই টাকা সে জাহাঙ্গীরকে দেয় ব্যবসা করার জন্য। কিন্তু ওই টাকা দিয়ে আবার জুয়া খেলে জাহাঙ্গীর। এ নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে দুজনের ঝগড়া হয়। অনেক রাতে লিপির গায়ে আগুন ধরিয়ে দেয় জাহাঙ্গীর।