কার ভিডিও করতে ব্যস্ত মিমি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:০৩ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
কোলকাতার হালের তারকা অভিনেত্রী মিমি এবং নুসরাত। ফ্লিম ইন্ডাস্ট্রিতে খুব ভালো বন্ধু তারা সে কথা আগেই জানিয়েছেন তারা। তবে কিছু সমস্যার কারণে বেশ কিছুদিন কথা বন্ধ ছিল তাদের। এখন সব সমস্যা মিটে গেছে। দুজনে মিলে প্রমোশন করছেন জোড় কদমে। কারণ সামনেই মুক্তি পাবে তাদের আসন্ন ছবি ‘ক্রিসক্রস’। তবে প্রমোশন নিয়ে চাপের থেকেও বেশি খোশ মেজাজে রয়েছেন তারা।
ইন্সটাগ্রামে মিমি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মিমি ফোনে ভিডিও করতে ব্যাস্ত। আর তার মডেল হল নুসরাত। তিনি পোজ দিচ্ছেন মেহের হয়েই। এবং মিমি ভিডিও করছেন ইরা হয়েই। আসলে ছবির গল্প এত ভালো যে তারা তাদের ক্যারেক্টার থেকে বেরাতেই পারেনি। অবশেষে মিমি নিজেও ধরা দেন নিজের করা ভিডিও তে। এবং দুজনেই সকলেকে জানান অবশ্যই ১০ অগাস্ট হলে এসে দেখতে ‘ক্রিসক্রস’।
কিছু দিন আগেই দেখা যাচ্ছিল গাড়ির মধ্যে আড্ডায় মেতেছেন এই দুজন। প্রমোশন সেরে যখন যখন ফিরছিলেন তখনই আড্ডা দিতে দিতে ফিরছিলেন তারা। আড্ডার মূল বিষয় ছিল মিষ্টিমুখ করা৷ ‘ক্রিসক্রস’ ছবির জনপ্রিয়তা দেখে ছবির দুই নায়িকা খুব খুশি৷ সেই কারণেই তারা মিষ্টি করছিলেন। সেই ভিডিও আবার পরিচালক বিরসা দাসগুপ্ত নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করেছিলেন।
তাদের বন্ড দেখে ইতিমধ্যেই সকলে ইমপ্রেসড৷ পাশাপাশি এই ছবির পোস্টার, টিজার, গান সবেতেই মুগ্ধ হয়েছে টলিপাড়া৷ দর্শক অনেকদিন ধরেই এ ধরণের ছবির অপেক্ষায় ছিল৷ টিজারেই বাজিমাত ছবির৷ ট্রেলার মুক্তি পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ডিংয়ের তালিকায় উঠে এসেছে ‘ক্রিসক্রস’ ছবির নাম।
প্রসঙ্গত, পাঁচটি মেয়ে৷ পাঁচটি জীবন নিয়েই এই ছবির গল্প। প্রত্যেকে আটকে একটা জায়গায়৷ লড়াই করে সমাজে নিজের জায়গা অর্জন করে নেওয়ার জেদে আটকে তারা৷ যেখানে অসংখ্য বাঁধা পেরিয়ে পৌঁছতে হবে এক নতুন দেশে। স্বাধীনতার দেশে৷ যেখানে গতানুগতিক মহিলার জীবন থেকে মুক্তি পাওয়ার আশা রয়েছে৷ ইরা, সুজি, মিস সেন, রূপা, মেহের৷ পাঁচটি মেয়ের গল্প নিয়ে মুক্তি পেয়েছিল ‘ক্রিসক্রস’র টিজার৷ আর সেই টিজারে দর্শক পেয়েছে মেয়েদের এক অভিনব কাহিনি৷ পরিচালক বিরসা দাসগুপ্তের হাত ধরে টলিউডে পাড়ি দিল ওমেনহুড।
ইরার চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী৷ পেশায় একজন ফোটোগ্রাফার৷ ফোটোগ্রাফিই তার প্যাশন৷ কিন্তু সমস্যা ইরার বয়ফ্রেন্ডকে নিয়ে৷ বয়ফ্রেন্ডের চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী৷ যে একেবারেই ইরার পেশাগত জগৎটাকে বুঝতে চায় না৷ এমনকি আল্টিমেটামও দেয় ইরাকে সে, “হয় অফিস নয় আমি”৷ তবে এসব হুমকি দমে যাওয়ার মেয়ে ইরা নয়৷ বিয়ের পর কাজ ছেড়ে সারাটা জীবন নষ্ট করতে চায় না সে৷
সমাজের ঝকঝকে উঁচু স্তরের মানুষদের মধ্যে মিস সেন একজন৷ সাফল্য তার পিছু পিছু যায়৷ তবে এই দামী বাড়ি গাড়ির মধ্যেও রয়েছে বিষাদ৷ সফিস্টিকেটেড মুখোশের আড়ালে একাকী মিস সেন৷ এই চরিত্রে রয়েছেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী জয়া আহসান৷
ঘরোয়া মেয়ে রূপা৷ নিজের সবটা দিয়ে শ্বশুর বাড়ির যোগ্য বউমা হওয়ার চেষ্টায় পড়ে থাকে সারাদিন৷ কিন্তু স্বামীর অত্যাচার, শাশুড়ির কটূক্তি শুনে যেতে হয় তাকে৷ অন্যদিকে দেওরের কুনজর এড়াতেও কম ঝক্কি পোয়াতে হয়না তাকে৷ রূপার ভূমিকায় সোহিনী সরকার৷
প্রিয়াঙ্কা সরকার রয়েছেন একজন সিঙ্গেল মাদারের চরিত্রে৷ নাম সুজি৷ ছেলেকে নিয়ে কমবয়সী মেয়ে বিভিন্ন কারণে বিপদে পড়তে থাকে তাকে৷ টিজারে এক মদ্যপ ব্যক্তির অত্যাচারও সহ্য করতে হয় সুজিকে৷ এসমস্ত ঝামেলার মধ্যে নষ্ট হচ্ছে তার ছেলের ভবিষ্যৎ৷ সুজিকে সেই চিন্তায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত৷
অবশেষে আসা যাক মেহেরের কথায়৷ যার দুই চোখে একটাই স্বপ্ন৷ অভিনেত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছে মেহের৷ কিন্তু সমাজের তুচ্ছ-তাচ্ছিল্য থেকে মেহেরেরও নিস্তার নেই৷ অভিনয় নুসারত জাহান।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







