ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৯:২৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

কারখানা বন্ধের প্রতিবাদে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গার্মেন্টস কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ কারণে মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে কারখানায় গিয়ে কাজে যোগ দিতে না পেরে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আসেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাসুদ বলেন, শুরুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও পরে সাড়ে ৯টার দিকে পুলিশের আহবানে সাড়া দিয়ে সড়ক ছেড়ে দেন তারা। পরে সাতরাস্তা এলাকাতেই সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছেন শ্রমিকরা।  শ্রমিকরা সড়ক অবরোধ করায় পরে পুলিশের অনুরোধে তারা মূল সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।

একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শ্রমিক আন্দোলনের জেরে ১৩/১ ধারায় ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হয়। এর জেরে তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করে রাখে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা। ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজট দেখা দেয়।

-জেডসি