কারাগারেই বিয়ের অনুমতি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে আগামী ২৩ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এই বন্দিকে কারাগারেই বিয়ের অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
গত নভেম্বরে কারাগারের গভর্নরের কাছে আবেদন জানানোর পর তাকে দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়। খবর দ্য গার্ডিয়ানের। ওই কারাগারের একজন সার্ভিস মুখপাত্র জানান, অন্য সব কয়েদির মতোই অ্যাসাঞ্জের আবেদন গ্রহণের পর তা বিবেচনা করে এই অনুমতি দেওয়া হয়।
অ্যাসাঞ্জ যখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, তখনই স্টেলা মরিসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। পেশায় আইনজীবী স্টেলা সেখানে আইনি কাজে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেছিলেন। ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রণয়ে রূপ নেয়। এই যুগলের চার ও দুই বছর বয়সি দুটি সন্তানও রয়েছে। তাদের দুই সন্তানই ব্রিটেনের নাগরিক।
বিয়ে নিয়ে স্টেলা বলেন, জুলিয়ান বিয়ের জন্য মুখিয়ে আছে। কারণ কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর অনেক দিন পর অবশেষে আমাদের পরিণয় হচ্ছে। সে বিদেশি একটি শক্তির (যুক্তরাষ্ট্র) ইশারায় এখন বন্দি। এছাড়া তার বিরুদ্ধে কোনো অভিযোগও গঠন করা হয়নি। এটা সম্পূর্ণরূপে একজনের জন্য অসম্মানজনক। আশা করি আমাদের বিয়েতে আর কোনো হস্তক্ষেপ করা হবে না।
যুক্তরাজ্যে ১৯৮৩ সালের বিবাহ আইনে কয়েদিদের কারাগারে বিয়ের অনুমতি চাওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। বিয়ের আবেদন গভর্নর অনুমোদন দিলে ওই কয়েদির কাছ থেকেই বিয়ের খরচ নেওয়া হবে।
মার্কিন গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রচলিত গুপ্তচরবৃত্তির আইনে করা মামলার আসামি। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকে তিনি বেলমার্শ কারাগারে বন্দি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











