ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১১:৫৭:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

কাল ঢাকায় আসছেন নেদারল্যান্ডসের রানি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। তিনি আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ‘ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট’ বিষয়ক বিশেষ পরামর্শক হিসেবে। 

সফরকালে তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফর করবেন।

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রধান হিলদা ক্যাথি হেইনেরও এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনিও আগামীকাল ঢাকা পৌঁছাবেন।

বৈঠক উপলক্ষে জলবায়ু পরিবর্তনবিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি প্রতিনিধি ঢাকায় আসছেন।