কাল থেকে ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট চালু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-টরন্টো ফ্লাইট। আগামীকাল (বুধবার) থেকে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট চালু করবে বিমান।তবে তুরস্কের ইস্তাম্বুলে ১ ঘণ্টা যাত্রাবিরতি দেওয়া হবে বলে জানিয়েছে বিমান।মঙ্গলবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার ভোর সাড়ে ৩টায় বিজি ৩০৫ ফ্লাইটটি টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি সরাসরি টরন্টোতে যাওয়ার কথা থাকলেও ১ ঘণ্টা যাত্রাবিরতি দেবে তুরস্কের ইস্তাম্বুলে। সেখানে জ্বালানি নেওয়া হবে। সে সময় যাত্রীদের বিমানেই থাকতে হবে।তবে টরন্টো থেকে ফেরার সময় সরাসরি ঢাকায় আসবে বিমান।
বিমান জানিয়েছে, সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-টরন্টো রুটে।প্রতি বুধবার বিজি ৩০৫ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রাপথে ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি দেবে। সেখান থেকে জ্বালানি নিয়ে ১ ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা হয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে টরন্টো পৌঁছাবে ফ্লাইটটি।
বিমান জানায়, ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহের প্রতি রবিবার বিজি৩০৫ ঢাকা থেকে ভোর সাড়ে ৩টায় যাত্রা করে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে।সেখান থেকে জ্বালানি নিয়ে ১ ঘণ্টা বিরতি শেষে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।
অন্যদিকে, প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিজি ৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে বিমান। ফেরার পথে যাত্রাবিরতি ছাড়াই একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি। এ ছাড়া প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় যাত্রা করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়।
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











