কাল থেকে যেসব দেশে রমজান শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের দেশ মিশর এবং অস্ট্রেলিয়ায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশ দু’টিতে আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হচ্ছে।
খালিজ টাইমস জানিয়েছে, মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শনিবার থেকে ওই সব দেশে রোজা শুরু হচ্ছে না। শনিবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে ৩ এপ্রিল প্রথম রোজা হবে ওই দেশগুলোতে।
শুক্রবার মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও ঘোষণা করেছে যে পবিত্র রমজান মাসের প্রথম দিন ৩ এপ্রিল। এছাড়া, ব্রুনাইয়ের সালতানাত নিশ্চিত করেছে যে শুক্রবার দেশটিতে চাঁদ দেখা যায়নি।অতএব, ২ এপ্রিল শনিবার শাবান মাসের শেষ দিন হবে এবং পবিত্র রমজান মাস ৩ এপ্রিল থেকে শুরু হবে।
এদিকে বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত। এদিন ৬টা ৩০ মিনিটে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপরই জানা যাবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ। শুক্রবার (১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে সোমবার (৪ এপ্রিল)। এক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে খেতে হবে সাহরি।
সূত্র: খালিজ টাইমস
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










