কাল সকালে বলয়গ্রাস সূর্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই সুর্যগ্রহণটি সর্বশেষ ১৮৪৭ সালে হয়েছিলো।আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করার জন্য ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই তথ্য জানায়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই জাদুঘরের ছাদে ২টি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে।পাশাপাশি থাকবে সূর্যগ্রহণ বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরব সাগরের ওমানের রাস মাদ্রাকাহের দক্ষিণ-পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাহরাইনের উরায়ারাহের পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৬ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে বেলা ১২ টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে।
সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ সময় ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণ শেষ ফিলিপিন্সের গুয়াম দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে বেলা দুইটা পাঁচ মিনিট ৩৬ সেকেন্ডে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






