কালকের মধ্যে দাবি না মানলে বুয়েটের সব ভবনে তালা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে দশ দফার দাবি শুক্রবারের মধ্যে না মানলে প্রত্যেক প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে শুক্রবার দুপুর দুইটার মধ্যে উপাচার্য নিজে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে বিভিন্ন দাবি মেনে না নিলে সোমবার থেকে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা হতে দেয়া হবে না বলে জানান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে এই আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সাংবাদিকদের সামনে ফের আবরার হত্যার বিচারসহ ১০ দফা দাবি পুনর্ব্যক্ত করেন তারা। এই সব দাবি নিয়ে শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি অনুযায়ী হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন বলে জানানো হলেও কোনও অফিসিয়াল নোটিশ আমরা পাইনি। শুক্রবারের মধ্যে এসব দাবির বিষয়ে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, তা উপাচার্য নিজে এসে আমাদের না জানালে, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
শিক্ষার্থীদের ১০ দফা দাবির মধ্যে অন্যতম হলো আবরারের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সিসিটিভির ভিডিও ফুটেজে শনাক্ত খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা, বুয়েট ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা।
গত রবিবার রাতে শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে তাঁর বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেছেন। মামলার পর বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আজ সকালে আটক করা হয়েছে বুয়েট ছাত্রলীগ নেতা অমিত সাহাকে।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী







