কালিহাতীর আমবাগানগুলো ভরে গেছে মুকুলে
ইফতেখার অনুপম | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
পথ-ঘাট, মাঠ-প্রান্তর, বাসা-বাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির যেখানেই চোখ পড়বে দৃষ্টি সরানো যাবেনা থোকা থোকা আমের মুকুলের মনকাড়া সৌন্দর্য থেকে। মন মাতাল করা আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণে বিমোহিত-মুগ্ধ হবেই মন। আম মুকুলের ঘ্রাণে সুরভিত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আম বাগানগুলো। মন যেন এখনই মধুমাস জৈষ্ঠ্যের অপেক্ষায় পাগলপারা।
উপজেলার প্রতি এলাকাজুড়ে এখন গাছে গাছে শুধু আমের মুকুল আর মুকুল। মুকুলের ভারে যেন নুয়ে পড়ছে প্রতিটি আম গাছ। মৌমাছিরা আসছে শুরু করেছে মধু আহরণে। রঙ্গিণ ফুলের সমারোহে যেমন সেঁজেছে প্রকৃতি তেমনি বর্ণিল নতুন সাঁজে সেঁজেছে কালিহাতী উপজেলার আম বাগানগুলো।
ভরপুর আমের মুকুল আর মৌ মৌ ঘ্রাণে মনে জানান দিচ্ছে মধুমাস জৈষ্ঠ্য। কৃষিবিদ ও আমচাষিরা আশা করছেন, বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং সেই সাথে আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ফলন বেশ ভাল হবে।
আমচাষী ও বাগান মালিকরা ব্যস্ত সময় পার করছেন বাগান পরিচর্যায়। অবশ্য মুকুল আসার আগে থেকেই গাছ পরিচর্যা করছেন তারা। গাছে গাছে বালাইনাশক স্প্রে করার দৃশ্যও চোখে পড়েছে।
কালিহাতী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বাণিজ্যিকি ভিত্তিতে আম চাষ না হলেও ব্যক্তি উদ্দ্যোগে বাসা-বাড়ি, বাগানসহ এ বছর উপজেলায় প্রায় ২৬০ হেক্টর জমিতে আম বাগান গড়ে তোলা হয়েছে।
বাগানগুলোতে আম্রপালি, ফজলি, খিড়সা, মোহনা, ল্যাংড়া, রাজভোগ, গোপালভোগসহ বিভিন্ন জাতের আম চাষ করা হচ্ছে। এছাড়াও প্রতিটি বাসা-বাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ আঙ্গিনায় অনেক অগণিত আমগাছ মুকুলে মুকুলে ছেঁয়ে গেছে। এ বছর উৎপাদিত আম উপজেলার প্রয়োজনীয় চাহিদা পূরণের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
কালিহাতী উপজেলার ফুলতলা গ্রামের সফল আম চাষি জুয়েল জানান, ১০ বিঘা জমিতে তিনি আম্রপালি, ফজলি, খিড়সা, মোহনা, ল্যাংড়া, রাজভোগ, গোপালভোগ, মল্লিকা, চোষাসহ বিভিন্ন জাতের আম চাষ করে বছরে ৩-৪ লাখ টাকা আয় করেন।
উপজেলার বিভিন্ন এলাকার আম বাগান মালিকরা জানান, প্রতিটি গাছই মুকুলে ভরে গেছে। বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে সেই সাথে আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ফলন বেশ ভাল হবে। প্রতিবছরই তারা আম চাষ করে অনেক টাকা আয় করে থাকেন।
এ বিষয়ে কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএম শহিদুল ইসলাম বলেন, আম চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ ও নিরাপদ বিষমুক্ত আম চাষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আম চাষীদের আমগাছে মুকুল আসার আগে এবং আমের গুটি হবার পর নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া জৈব বালাইনাশক, কীটনাশক ও ফেরোমেন ফাঁদ ব্যবহার করে আমসহ অন্যান্য ফল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং সেই সাথে আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ফলন বেশ ভাল হবে বলে আশা করছেন তিনি।
সূত্র : বাসস
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


