ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২৩:৩৫:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জ পৌরসভা, বৃষ্টি উপেক্ষা করে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বৃষ্টি উপেক্ষা করে চলছে কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের ভোটগ্রহণ। গত কয়েক দিনে থেমে থেমে বৃষ্টির হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। এর মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রথম শ্রেণির এই পৌরসভার ১৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

গত বছর ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়ে যায়।

সকালে কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায় কোনো ভোটার নেই। বৃষ্টির কারণে ভোটাররা এখনো কেউ কেন্দ্রে আসেনি বলে জানা গেছে। অনেকে ভোটের প্রতি আগ্রহ নেই বলেও জানিয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতীক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এনামুল হক ইমান নামে এক ব্যক্তি নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোটে অংশ নিলেও তা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করে নেয়।

উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ৩৮ হাজার ৫শ ৮৮ জন। কেন্দ্র রয়েছে ১৯টি। এছাড়া নির্বাচনে ৯ জন মেজিস্ট্রেটের নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালন করছেন।