কালোজিরার স্বাস্থ্যগুণ
সঙ্খ বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৯ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার
কালোজিরার অনেক গুণ ৷ বহু যুগ থেকে এই কালোজিরা ব্যবহার করা হচ্ছে চিকিৎসায় ৷ নিয়মিত কালোজিরা ব্যবহার করলে, নিরাময় হতে পারে বেশ কিছু রোগ ৷
১. অ্যাকনে দূর করে
কালোজিরার তেল ত্বকে যেকোনো সমস্যা দূর করতে কাজ করে। এক কাপ লেবুর রসে আধাটেবিল চামচ কালোজিরার তেল মিশিয়ে নিন। এই তেল ত্বকে দিনে দুইবার ব্যবহার করুন। ত্বকের ফ্যাকাসে ভাব ও অ্যাকনে দূর হয়ে যাবে।
২. ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
এ কথা সবাই মোটামুটি জানে। প্রতিদিন সকালে এক কাপ ব্ল্যাক টির সঙ্গে আধাচামচ কালোজিরের তেল মেশান। তারপর তা পান করুন। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
৩. স্মৃতিশক্তি বাড়ে ও অ্যাজমায় উপকারী
এক চামচ মধুতে একটু কালোজিরা দিয়ে খেয়ে ফেলুন। এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হালকা উষ্ণ জলে কালোজিরা মিলিয়ে ৪৫ দিনের মতো খেলে অ্যাজমার সমস্যার উন্নতি ঘটে।
৪. মাথাব্যথার মুক্তিতে
মাথাব্যথায় অনেকেই প্রতিদিন ভোগেন। কোনো ওষুধ না খেয়ে কিছু কালোজিরা নিয়ে কপালে ঘষতে থাকুন। মুক্তি মিলবে ব্যথা থেকে।
৫. ওজন কমাতে
যারা ওজন কমাতে চায় তাদের খাদ্য তালিকায় উষ্ণ জল, মধু ও লেবুর রসের মিশ্রণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন এই মিশ্রণে কিছু কালোজিরার পাউডার ছিটিয়ে দিন। দারুণ উপকারী পানীয়।
৬. হাড়ের ব্যথা উপশমে
বহু পুরনো আমলের চিকিৎসা এটি। কিছু পরিমাণ কালোজিরা সরষের তেলে গরম করুন। আগুন থেকে সরিয়ে একটু ঠাণ্ডা করে নিন। এবার এই তেল হাড়ের যেসব সংযোগস্থলে ব্যথা সেখান দিয়ে মালিশ করুন।
৭. রক্তচাপ সামলাতে
যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা এক কাপ উষ্ণ জলে আধা চা চামচ কালোজিরার তেল মিশিয়ে খান। এতে হাইপারটেনশন নিয়ন্ত্রণে থাকে।
৮. কিডনির যত্নে
কিডনির পাথর অসংখ্য মানুষের সমস্যা। আধা চা চামচ কালোজিরার তেলের সঙ্গে নিন দুই চামচ মধু। একে এক কাপ উষ্ণ জলে মিশিয়ে পান করুন। কিডনির ব্যথা, পাথর ও সংক্রমণ দূর হবে।
৯. দাঁত শক্ত করতে
বহুকাল ধরে দাঁতের সুরক্ষায় কালোজিরার ব্যবহার হয়ে আসছে। দই ও কালোজিরার মিশ্রণ প্রতিদিন দুইবার দাঁতে ব্যবহার করুন। এতে দাঁতে শিরশিরে অনুভূতি ও রক্তপাত বন্ধ হবে।
১০. রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধিতে
কালোজিরার তেল ও মধু গরম জলে মিলিয়ে খাওয়ার উপকারিতা আগেই দেওয়া হয়েছে। এতে দেহের কিছু রোগ প্রতিরোধী ক্ষমতাও বৃদ্ধি পায়। এ ছাড়া ফুটন্ত জলে কালোজিরা ছেড়ে দিয়ে তা শ্বাসের সঙ্গে গ্রহণ করলে নাসারন্ধ্রের সমস্যা চলে যায়।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








