কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর লাইফ সাপোর্টে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোতে এমন খবরই প্রকাশিত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আবার অবনতি হয়েছে।’
হাসপাতালের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, লতা মঙ্গেশকরের অবস্থা এখন আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটশনে নেওয়া হয়েছে। আপাতত আইসিইউতেই ডাক্তারদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন এই শিল্পী।
অন্যদিকে লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সামদানি বলেন, ‘শিল্পীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই আছেন এই শিল্পী। তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।’
এর আগে জানুয়ারি মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। গত ৯ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন পর তার অবস্থার অবনতি হয়। এ কারণে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে তাকে বের করা হয়। কিন্তু সপ্তাহ না পেরুতেই ফের গুরুতর অবস্থায় সুরসম্রাজ্ঞী।
প্রসঙ্গত, লতা মঙ্গেশকর ভারতীয় সিনেমার কিংবদন্তি সংগীতশিল্পী। দেশটির ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল গায়িকা তিনি। ১৯৪২ সালে ১৩ বছর বয়সে তার গানের ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গেয়েছেন ৩০ হাজারের বেশি গান। তার কণ্ঠে সুর পেয়েছে বিভিন্ন ভাষা। বরেণ্য এই শিল্পী ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘ভারত রত্ন’ পদকে ভূষিত হয়েছেন। এ ছাড়া দাদাসাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সব প্রাপ্তিই যুক্ত হয়েছে তার ঝুলিতে।
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম





