ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৬:০৬:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

কিগালিতে বাংলাদেশি নারীদের অর্জন তুলে ধরবেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফ্রিকার সবচেয়ে পরিচ্ছন্ন শহরখ্যাত রুয়ান্ডার রাজধানী কিগালিতে আগামী ১৭ জুলাই তিন দিনব্যাপী উইমেন ডেলিভার-২০২৩ কনফারেন্স বসছে। ওই সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে সম্মেলনে যোগ দেবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বাংলাদেশে নারীদের অর্জন তুলে ধরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, আগামী ১৭-২০ জুলাই কিগালিতে উইমেন ডেলিভার  কনফারেন্স হবে। রুয়ান্ডার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আবার দেশটির জেন্ডার অ্যান্ড প্রটেকশন মিনিস্টার বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন না, শিক্ষামন্ত্রী সরকারপ্রধানের প্রতিনিধি হয়ে সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ এ কর্মকর্তা বলেন, সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে ৪০ থেকে ৫০ জনের মতো মন্ত্রী থাকবেন। আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছয় হাজার প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনে মূলত নারী ইস্যুতে কথা হবে। বিশেষ করে নারীদের স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার ও কর্ম সুযোগ নিয়ে আলোচনা হবে।

বলা হচ্ছে, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল। সম্মেলনে বাংলাদেশ কোন বিষয়গুলো তুলে ধরবে জানতে চাইলে জ্যৈষ্ঠ এ কূটনীতিক বলেন, নারী ইস্যুতে সরকারের অর্জনগুলো তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। নারীদের কর্ম এমপ্লয়মেন্টে আমরা কীভাবে ভূমিকা রাখছি, নারীদের অধিকারে কীভাবে সেইভগার্ডস করছি; তারপরে নারীদের কীভাবে মেইনস্ট্রিমিং করা হচ্ছে-এ বিষয়গুলো থাকবে। এছাড়া সরকারের বিভিন্ন সেক্টরে নারীরা কীভাবে অবদান রাখছে, নারীদের আমরা কীভাবে ক্লাইমেট ইস্যুতে যুক্ত করছি, শিক্ষাতে করছি; এসব থাকবে। সর্বপরি নারী ইস্যুতে আমাদের যে অর্জন সেটাকে তুলে ধরা হবে।

জানা গেছে, সম্মেলনের বিভিন্ন সেশনগুলোতে যোগ দেবেন দীপু মনি। বিশেষত, শিক্ষামন্ত্রী ক্লাইমেট একশনে নারীদের অংশ নিয়ে একটি সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

উইমেন ডেলিভার কনফারেন্সে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘স্পেইস, সলিডারিটি এবং সল্যুশন’। আর সম্মেলনে পাঁচটি উদ্দেশ্য ঠিক করা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-লিঙ্গ সমতার অগ্রগতিতে সম্মিলিত পদক্ষেপ, বিশ্ব নেতাদের দায়বদ্ধতা, নারী আন্দোলন শক্তিশালীকরণ,যারা নেতৃত্ব দেয় তাদের রিপ্রেইম করা এবং নারীদের জন্য অবস্থান বা স্পেস তৈরি করা।