মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত
কিশোরগঞ্জ-১ এ লিপি আ. লীগের প্রার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
আসন্ন কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে দলটির মনোনয়ন পেয়েছেন ওই আসনের সদ্যপ্রয়াত এমপি আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে গণভবনে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী এবং ঢাকা সিটি করপোরেশন উত্তরের প্রার্থীদের কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। প্রত্যেকে তাদের অভিমত ব্যক্ত করেছেন। এবং দলের সভাপতি শেখ হাসিনা সবার উদ্দেশ্যে কথা বলেছেন। পরে কিশোরগঞ্জ-১ আসনের জন্য মনোয়ন দেওয়া হয়েছে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে এবং ঢাকা সিটি করপোরেশন উত্তরের জন্য আতিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, ফারুক খান, ওবায়দুল কাদের, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসনটিতে পুনঃনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আসনটিতে দলীয় মনোনয়ন ফরম ছাড়ে আওয়ামী লীগ। সৈয়দ আশরাফের ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ শাফায়েতুল ইসলাম, রাষ্ট্রপতি আবদুল হামিদের পুত্র রাসেল আহমেদ তুহিন, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনসহ মোট আট জন কিশোরগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন প্রধানমন্ত্রীর ইচ্ছায় সৈয়দ আশরাফের আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন তার বোন সৈয়দ জাকিয়া নুর লিপি। গতকাল আওয়ামী লীগের সংসদীয় বোর্ড লিপিকেই কিশোরগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে।
বৈঠকের উপস্থিত নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, যৌথসভায় মূলত চারটি এজেন্ডা নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন, আসন্ন উপজেলা নির্বাচন, ঢাকা উত্তর সিপি করপোরেশন নির্বাচন এবং কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচন নিয়ে মূলত কথা হয় সভায়।
পাশাপাশি আগামী ২ ফেব্রুয়ারির আমন্ত্রণ নিয়েও কথাও হয় এতে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ ওইসব দলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











