কিয়েভে প্রাণ হারিয়েছে শিশুসহ শতাধিক বেসামরিক মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো শিশুসহ শতাধিক বেসামরিক ইউক্রেনীয় নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছেন।
ভিতালি ক্লিৎস্কো দাবি করেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর হামলার পর থেকে কিয়েভে চার শিশুসহ শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আহত ১৬ জন শিশু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এরা সকলেই সাধারণ জনগণ।
এদিকে নিহতের মধ্যে ২০টিরও অধিক মৃতদেহ শনাক্ত করাও সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।
মেয়র আরও দাবি করেন, রুশ হামলায় এখন পর্যন্ত কিয়েভের ৮২টি বহুতল ভবন ধ্বংস হয়েছে।
এদিকে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিভিশন ভাষণে জানিয়েছেন, রুশ বাহিনী কিয়েভের চারদিক দিয়ে ঘিরে ফেলছে। রাজধানীতে ঢোকার সড়কগুলো বন্ধ করে দিয়েছে তারা। ইউক্রেন থেকে কিয়েভকে বিচ্ছিন্ন করে সেখানে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের সাহায্য সরবরাহ বন্ধ করতেই অবরুদ্ধ করিডোর তৈরি করছে শত্রুরা। তবে রুশ সেনাদের কিয়েভের ভেতর প্রবেশ আটকাতে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এছাড়াও কিয়েভের বেসামরিক মানুষও সেনাদের সঙ্গে এই লড়াইয়ে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










