কুড়িগ্রামে ঘন কুয়াশা, জানান দিচ্ছে শীতের বার্তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বর্ষার প্রলম্বিত পর্যায় শরৎ বিদায় নিয়েছে। পেঁজা পেঁজা মেঘ ভেসে বেড়ানো ঝলমলে আকাশের গায়ে হেমন্তের শুরুতেই কুয়াশার মলিন স্পর্শ করেছে কুড়িগ্রামেঅ। মধ্যরাত থেকে পড়া এ কুয়াশা থাকছে সকাল ৯টা পর্যন্ত। আর এ কুয়াশা শীতের আভাস দিচ্ছে এ জেলায়। অন্যদিকে ঘন কুয়াশার কারণে সমস্যায় পড়ছে সড়কের যানবাহন, কৃষক ও শ্রমিক।
বৃহস্পতিবার কুড়িগ্রাম ও কৃষি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। ২০-২৪ অক্টোবরের মধ্যে জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধারনা করা হচ্ছে বৃষ্টিপাতের পর এ অঞ্চলে শীতের প্রভাব শুরু হবে।
স্থানীয়রা জানান, একসপ্তাহ ধরে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়ছে। তবে কার্তিক মাসের প্রথম দিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ কুয়াশা স্থায়ী হচ্ছে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। ফলে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। ঘন কুয়াশার কারণে অসুবিধায় পড়েছে বিভিন্ন শ্রেণির শ্রমিক।
সোনাহাট স্থলবন্দরের শ্রমিক কাশেম আলী বলেন, বেশ কয়েক দিন থেকে কুয়াশা পড়ছে। এই কুয়াশায় স্থলবন্দর যেতে কষ্ট হয়। ভোরবেলা এমন কুয়াশা পড়ে যে চোখে কিছু দেখা যায় না।
কৃষক কেদার এলাকার কৃষক ফারুক মিয়া বলেন, সকালে যে কুয়াশা পড়ে এতে ক্ষেত খামারে কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে।
একই এলাকার কামাল খন্দকার বলেন, কুয়াশার ধরণ দেখে বোঝা যাচ্ছে এবার আগাম শীত পড়বে। কেননা জীবনে এই প্রথম কার্তিক মাসের শুরুতে এমন কুয়াশা দেখলাম। যদিও ভারী কুয়াশা তবে ঠান্ডা লাগে না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা









