ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৭:১৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

কুমিরের সাথে লড়াই করে সন্তানকে বাঁচালেন মা

আপডেট: ১১:০৯ এএম, ৯ আগস্ট ২০১৫ রবিবার

iTVjQB1S0fHh উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভয়াল দর্শন এক কুমিরের আক্রমণ থেকে পাঁচ বছর বয়সী সন্তানকে বাঁচিয়েছেন কোস্টারিকার একজন মহিলা। স্থানীয় গণমাধ্যমের সূত্রে এমন খবর পাওয়া গেছে। লিমন এর উপকূলীয় প্রদেশে অবস্থিত টর্টুগুয়েরো জাতীয় পার্কের কাছে নিজেদের বাসার সামনেই ভয়াল এই হামলার শিকার হয় শিশুটি। গত শুক্রবার দুপুরে কেনার গুতিরেজ নাভারো নামের শিশুটি এই বিভীষিকাময় ঘটনার সম্মুখিন হয়। এরপর সন্তানের আর্তচিৎকারে ছুটে আসা মা তেরেসা নাভারো এ ভয়ংকর দৃশ্য প্রত্যক্ষ করেন। দেখেন নিজের প্রিয় সন্তানকে কামড়ে প্যারিসমিনা নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছে এক কুমির। ভীতিকর এই ঘটনা দেখার পর নিজের করণীয় ঠিক করতে বিন্দু মাত্রও সময় নেননি মা। সন্তানকে কুমিরের হাত থেকে মুক্ত করতে হিংস্র এই প্রাণীর সাথে লড়াইয়ে লিপ্ত হন তিনি। মা। সন্তানকে কুমিরের হাত থেকে মুক্ত করতে হিংস্র এই প্রাণীর সাথে লড়াইয়ে লিপ্ত হন তিনি। crocodileঅবশেষে হার মানতে হয় কুমিরটিকে। তবে কুমিরের কামরে শিশুটির হাত, পা এবং পিঠে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তাকে তাৎক্ষণিক গুয়াসিমোর প্রাদেশিক রাজধানীতে চিকিৎসার জন্য নিয়ে যান। শিশুটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। কোস্টারিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে দেশটির কুমিরের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। কুমিরের হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন।  ০৯.০৮.২০১৫ 

এই বিভাগের জনপ্রিয়