ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৩:৫৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

কুমিল্লায় অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার (৫ নভেম্বর) থেকে কুমিল্লা জেলায় অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাস ও ট্রাক মালিকরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা সড়ক পরিবহনের মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রী পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন বাস মালিকরা।

তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়ায় রাজশাহীতে শুক্রবার (৫ নভেম্বর) থেকে বাস ও ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।