কুমিল্লায় ছাত্রী ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১৫ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাহফুজুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহফুজুর উপজেলার ছোটশালঘর দক্ষিণ পাড়া বাইতুল ফালাহ্ মসজিদের ইমাম। সে দেবিদ্বার উপজেলার ভিরাল্লা গ্রামের (আবুল বাড়ির) মো. সাইদুল ইসলাম ছেলে।
শুক্রবার সকালের দিকে উপজেলার ছোট শালঘর দক্ষিণ পাড়ার বাইতুল ফালাহ জামে মসজিদে ইমামের থাকার রুমে এ ঘটনাটি ঘটে। পরে ঘটনা জানাজানির পর শনিবার তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় শনিবার দুপুরে ওই ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রীর বাবা। ওই কিশোরীর বাবা বলেন, তার মেয়ে তাদের পুরনো বাড়িতে যাওয়া-আসা করতো। পথে প্রায় সময়ই ওই ইমাম তাকে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। ঘটনার দিন সকালে বাড়ি যাওয়ার পথে ওই ইমাম রাস্তা থেকে ডেকে নিজের রুমে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটশালঘর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম মাহফুজুর রহমান মসজিদের পাশে তার শোবার ঘরে শুক্রবার সকালে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে। এমন খবরে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ ফোর্স ধর্ষককে আটক করে ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়।
দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, ওই কিশোরী বর্তমানে চিকিৎসাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম মাহফুজুর রহমান ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় এখানে আনারা পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-জেডসি
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী