ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:২৮:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

কুমিল্লায় বাড়ির ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার

কুমিল্লায় বাড়ির ছাদ থেকে পড়ে বিউটি আক্তার (৩৫) নামের ৫ সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার কালির বাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামের মাদ্রাসা বাড়িতে এই ঘটনা ঘটে। বিউটি ওই বাড়ির শাহীন আলমের স্ত্রী।

নিহতের স্বামী শাহীন ও পরিবারের লোকজন জানান, বাড়ির ছাদে গাছের ডালপালা ও লাকড়ি তোলার সময় তৃতীয় তলার ছাদ থেকে নিচে সীমানা প্রাচীরের ওপর পড়লে ঘটনাস্থলেই বিউটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপর বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিউটিকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্র জানায়, বিউটি ৪ কন্যা সন্তান ও ১ ছেলের মা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী সেকান্দর আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লা কোতয়ালী থানার নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির এসআই মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান। বিষয়টি ভালোভাবে জানার পর এ বিষয়ে মন্তব্য করবেন তিনি।