কুমিল্লায় হাম-রুবেলার ভ্যাকসিন পাবে ১ লাখ ৫৪ হাজার শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার
কুমিল্লায় হাম-রুবেলার ভ্যাকসিন পাবে ১ লাখ ৫৪ হাজার শিশু
কুমিল্লায় ১ লাখ ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলার ভ্যাকসিন দেয়া হবে। জেলার মোট ১৩ হাজার ৮৯৫টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ৯মাস থেকে ১০বছর বয়সী শিশুরা এ ভ্যাকসিনের আওতায় থাকবে। আগাকাল ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইন চলবে। আজ শুক্রবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।
তিনি জানান, কুমিল্লার ১৬ উপজেলার প্রতিটিতে ১৯২ টি করে মোট ১৩ হাজার ৮২৪ টি অস্থায়ী কেন্দ্রে এবং ১৬ টি স্থায়ী কেন্দ্রে ভ্যাকসিন প্রয়োগ হবে। ১ হাজার ২৫৪ জন ভ্যাকসিনেটর, ৫৭৬ জন প্রথম সারির সুপারভাইজার এবং ৪ হাজার ৬০৮ জন স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে। লাকসাম পৌরসভার একটি স্থায়ী ও ৫৪ টি অস্থায়ী কেন্দ্রে ২৪ জন ভ্যাকসিনেটর, নয়জন প্রথম সারির সুপারভাইজার এবং ১০৮ জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মুকিত।
এদিকে হাম-রুবেলার ক্যাম্পেইন নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮৫টি কেন্দ্রে হাম-রুবেলার ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মীর শওকত হোসেন।
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



