ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১:১৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা তদন্ত করতে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করা হয়েছে বলে জানান তিনি।

গতকাল রবিবার রাত ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন নিহত এবং শতাধিক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়। এছাড়া সাতটি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। আর সকালে উদ্ধার করে কুলাউড়া স্টেশনে নেওয়া হয় পাঁচটি বগি।

খবর পেয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

-জেডসি