ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৪৫:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩৩ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় শারমিন আক্তার ভানু (৩২) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী দেলোয়ার হোসেন আকন। স্বামী দেলোয়ার পলাতক রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকপাড়ায় বাবার বাড়ি থেকে ভানুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সুনামগঞ্জের মাদুস মিয়ার ছেলে দেলোয়ার বিয়ে করে খোকসায় শ্বশুর বাড়িতেই থাকতো। দাম্পত্য কলহের জের ধরে বুধবার গভীররাতে সে তার স্ত্রী শারমিনকে কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পেছনে ফেলে রেখে পালিয়ে যায়। সকালে শারমিনের মা বাড়ির পেছনে মেয়ের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দেলোয়ারকে ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।