কুষ্টিয়ায় হারবাল ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুরে হারবাল ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতরা হলেন- বহলবাড়ীয়া খাড়াড়া এলাকার পলান শেখের ছেলে নুর মহাম্মদ (৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)। একই ওষুধ খেয়ে নবাব আলীও হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নবাব আলীর বাড়িতে রোববার রাতে টেলিভিশন দেখতে যান নুর মহাম্মদ। এ সময় কাশির জন্য নবাব আলী মেরী গোল্ড নামক হারবার সিরাপ সেবন করেন। এ সময় নুর মহাম্মদ ও নবাব আলীর মেয়ে শামীমাও একই ওষুধ সেবন করেন। কিন্তু রাত সাড়ে ১০টার দিকে শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা, তাপস কুমার সরকার বলেন, ‘রাতে হারবাল ওষুধ পান করে নুর মহাম্মদ একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। এছাড়া একটি শিশু মারা গেছে। বিষয়টি ক্যামিকেল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। তদন্ত হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।
এদিকে ওই একই ওষুধ খেয়ে মধ্যরাতে নুর মহাম্মদ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।
এছাড়া মধ্যরাতে শামীমার বাবা নবাব আলীও অসুস্থ হলে তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে হারবাল ওষুধ পান করে বিষক্রিয়ায় দুইজন মারা গেছে। একজন অসুস্থ। হারবালের ওষুধ ও প্যাকেট জব্দ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভেড়ামারা উপজেলায় অবস্থিত মেরী গোল্ড নামক ওই হারবাল ফ্যাক্টারিতে অভিযান চালানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




