ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৯:২৪:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

কুয়েত মৈত্রী:ভিপি আ.লীগ, জিএস স্বতন্ত্র

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ এএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হল বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের হল সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সুস্মিতা কুণ্ডু। তবে এই হল সংসদে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাগুপ্তা বুশরা। স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হয়েছেন আরও তিন জন। সোমবার রাতে এই হলের নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে জয়ী হয়েছেন ৯ জন।

অন্যদিকে, নির্বাচনে সাতটি পদে প্রার্থিতা রেখে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে জয় পেয়েছেন চার জন। তারা হলেন জিএস, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুন্নী আক্তার, সাহিত্য সম্পাদক সাহরীন সুলতানা ইরা ও অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক জয়নব আক্তার।