কৃষকদের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে হবে : স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করতে কৃষকদের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
তিনি আজ মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পীরগঞ্জ উপজেলায় আউশ প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্পিকার বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর এ কাজটি নিরলসভাবে করে যাচ্ছেন কৃষকরা। সারাবিশ্বে জলবায়ু পরিবর্তন হওয়ায় এর বিরূপ প্রভাব মোকাবিলা করতে হবে। এসময় তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে গবেষণার মাধ্যমে নতুন বীজ উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিবান্ধব কার্যক্রম গ্রহণ করায় বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশ। কৃষকদের ১০টাকায় ব্যাংক একাউন্ট, কৃষকদের জন্য আইটি সুবিধাসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কৃষকদের জন্য সরকারের সকল প্রণোদনা ব্যাংকের মাধ্যমে প্রদান করায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।
রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার টি. এম. এ মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রান্তিক কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, সনদপত্র বিতরণ ও সফল উপকারভোগীদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নারীরা আর্থিকভাবে স্বচ্ছল হয়ে দেশ ও সমাজ উন্নয়নে ভূমিকা পালন করবে। এসময় তিনি উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের উৎপাদিত পণ্য সামগ্রীর মেলা পরিদর্শন করেন।
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি










