ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ২:৫৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ সারাদেশে চালু হবে : মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:০৪ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, কৃষককে ডিজিটাল উপায়ে তথ্য সেবা দিতে আগামী ডিসেম্বরে সারাদেশে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ চালু হচ্ছে।

আজ বুধবাব সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’র পাইলট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। দেশের ১৪টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।

এসময় মতিয়া চৌধুরী বলেন, কৃষক যাতে তথ্য পায় এবং তাদের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, এ জন্য ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ চালু করা হয়েছে।

উদ্বোধনের পর সবজির দাম বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নে জাবাবে কৃষিমন্ত্রী বলেন, অতি বৃষ্টির কারণে সবজির বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পদিনের মধ্যেই সবজির দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।