ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২৩:২৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

কেঁদে চোখ ভাসালেন সেরেনা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২৭ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার

মা হিসেবে মেয়ের জীবনের প্রথম হাঁটা দেখতে না পেরে হাউমাউ করে কেঁদেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। দেখতে না পারার কারণ ছিলো, বর্তমানে উইম্বলডন টেনিসে অংশ নিতে লন্ডনে রয়েছেন সেরেনা। তাই দেশে পরিবারের সাথে থাকা তার প্রথম কন্যার প্রথম হাঁটা দেখতে পারেননি তিনি।


সেই আক্ষেপের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানালেন সেরেনা। তিনি বলেন, ‘অলিম্পিয়া যখন প্রথম হাঁটতে শুরু করলো, তখন আমি নেই তার সাথে। আমি টেনিস নিয়ে ব্যস্ত। আমার খুবই খারাপ লাগছে। এজন্য আমি কান্না করেছি।’