ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৪৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

কেন বারবার আগুন, খতিয়ে দেখা হবে: মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুনের ঘটনা পরিদর্শনে এসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই আগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।

মেয়র আরও বলেন, গত বছরের জানুয়ারির ২ তারিখে একই জায়গায় আগুন লেগেছিল।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাশের শপিং সেন্টারের ৩য় তলায় ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটিও নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনও পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার কাছেও যাওয়া যাচ্ছে না।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর ২টি ইউনিট যুক্ত হয়ে কাজ করছে।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ২০টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।


-জেডসি