ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৩:৫৫:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ সমর্থিত কেন্দ্রীয় ১৪ দলের সভা আহ্বান করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নিউ ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এতে ১৪ দলের সকল শরীক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে সভায়। এছাড়া আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশও সভার আলোচ্য বিষয় হতে যাচ্ছে বলে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছন্দ হারিয়ে ফেলে ১৪ দল। তবে আমির হোসেন আমুর নেতৃত্বে টানা বৈঠকের মধ্য দিয়ে সক্রিয়তা বেড়েছে এই জোটের।