ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৬:১৮:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কেবল শহরে নয়, তৃণমূলেও উন্নয়ন পৌছেঁ দেয়াই সরকারের লক্ষ্য

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৫ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেবল শহর নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য। যে মানুষটা তৃণমূলে পড়ে আছে তাকে আগে টেনে তুলে আনতে হবে।

সোমবার বেলা পৌনে ১২টায় শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১২৭, ১২৮ এবং ১২৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাসহ সবক্ষেত্রেই যাতে আন্তর্জাতিক মানে উন্নীত হয় সেজন্য সব পদক্ষেপ নেয়া হয়েছে।