কেমন আছেন রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
জাতীয় সংসদের বিরোধী দলের নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ফুসফুস জটিলতায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন গত বছরের ১৪ আগস্ট। প্রায় আড়াই মাস চিকিৎসাধীন থাকাকালে কিছুদিন ছিলেন আইসিইউতেও। পরে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত তিন মাস সেখানে চিকিৎসাধীন ৭৮ বয়সী এই রাজনীতিবিদ। জাতীয় পার্টির রওশন অনুসারী নেতা-কর্মীরা বলছেন, পার্টির পক্ষ থেকে সঠিকভাবে তার খোঁজ-খবর নেওয়া হচ্ছে না। আর জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, বেগম রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ তাদের সঙ্গে কোনো যোগাযোগই করেন না। ফোন করলেও রিসিভ করেন না।
জানতে চাইলে এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনর রশীদ বলেন, ব্যাংককে অবস্থানরত সাদ এরশাদের সঙ্গে তিনি প্রায়ই যোগাযোগ করেন। সাদের বরাতে কাজী মামুন বলেন, রওশন এরশাদ আগের চেয়ে কিছুটা ভালো আছেন।
তাছাড়া একজন মানুষ টানা প্রায় ছয় মাস হাসপাতালে থাকলে তার অবস্থা কেমন হতে পারে তা সবাই অনুমান করতে পারেন। তিনি বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে যদি বেগম রওশন এরশাদের খোঁজখবর না নিয়ে থাকে তাহলে তা দুঃখজনক। কাজী মামুন বেগম রওশন এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। জানা গেছে, রওশন এরশাদের শারীরিক অবস্থা ভালো নয়। দিন দিন তার শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিচ্ছে। এ জন্য অধিকাংশ সময় তাকে আইসিইউতে থাকতে হচ্ছে। মাঝে মধ্যে আইসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হলেও এক-দুই দিনের বিরতিতে শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তখন আবার তাকে আইসিইউতে নিতে হচ্ছে। জাতীয় পার্টির রওশন অনুসারী নেতা-কর্মী বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটি নিয়মিত ব্রিফিং করলেও রওশন এরশাদের শারীরিক অবস্থা নিয়ে শীর্ষ নেতারা অনেকটাই উদাসীন। আলাদা করে দোয়া মাহফিল দূরে থাক করোনায় আক্রান্ত পার্টির শীর্ষ নেতাদের জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলেও রওশন এরশাদের জন্য কিছু বলা হয় না। ব্যানারে থাকে না রওশন এরশাদের ছবিটি। তারা বলেন, পার্টির দুর্দিনে রওশন এরশাদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত এরশাদ যখন অন্তরিন ছিলেন তখন রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ছিল। ভাঙন ধরেনি দলে। ১৯৯১ এবং ’৯৬ সালের নির্বাচনেও আমরা ভালো রেজাল্ট করেছিলাম। উনি দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, রওশন এরশাদকে আমাদের যে মূল্যায়ন করা উচিত ছিল তা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা কেউ তার খোঁজ জানি না বা পার্টির কেউ খোঁজ রাখার চেষ্টাও করে না।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




