কেমিক্যাল গোডাউন সরানোর অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোডাউন সরানোর বহু প্রতীক্ষিত অভিযান শুরু হয়েছে। এর আগে একাধিকবার এই অভিযানের উদ্যোগ ব্যর্থ হওয়ায় এবার কয়েকটি বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে অভিযানে নামানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে এক কিলোমিটার দূরে ইসলামবাগ এলাকায় এই অভিযান চালানো হচ্ছে।
অভিযানে দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজউকের ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দিচ্ছেন। এতে অংশ নিয়েছে তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ডিপিডিসি।
অভিযানে আবাসিক ভবন থেকে নিষিদ্ধ ও ক্ষতিকারক কেমিক্যাল অপসারণ করা হবে। এছাড়া যারা সিটি কর্পোরেশনের ঘোষণার পরও গুদাম সরিয়ে নেননি তাদের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজি ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এ পর্যন্ত মোট ৬৯ জন নিহত হয়েছে।
এঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১১ সদস্য এবং শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর প্রাথমিক ধারণা নিষিদ্ধ কেমিক্যাল বিস্ফোরণ থেকেই এতো প্রাণহানি ঘটেছে। তাই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল সরানোর অভিযান। এর আগে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অভিযানে সতর্কবার্তা দিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








