কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম-সচিবের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
ভুয়া ভাউচার তৈরি করে এক কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম-সচিব ও সাবেক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১০ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন। দুদকের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ড. আশরাফুন্নেছা ২০১৮ সালের মে থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে ছিলেন। সেই সময় ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত বাজারদরের চেয়ে অধিক দামে জিনিসপত্র ক্রয় করেন এবং ভুয়া বিলের মাধ্যমে টাকা উত্তোলন করেন। এ কারণে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ (ক) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
কর্মশালা আয়োজন ও জিনিসপত্র কেনাকাটায় দুর্নীতির অভিযোগে চলতি বছরের শুরুতে ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সে সময় দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন ড. আশরাফুন্নেছাকে জিজ্ঞাসাবাদও করেন।
চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আশরাফুন্নেছার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বিএফআইইউ এরই মধ্যে দুদকে তাদের তদন্ত প্রতিবেদন পাঠায়।
বিএফআইইউয়ের প্রতিবেদন আমলে নিয়ে পরিকল্পনা অধিদপ্তরের সাবেক ওই পরিচালকের ব্যাংক হিসাব চেয়ে দেশি-বিদেশি সব তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছে দুদক।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






