ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১২:১৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী

কোচিং থেকে বাসায় ফিরে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে মাহি খান (১৪) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয় হয়। পরে রাত আটটার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

মাহি খান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাগর পাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে। সে মিরপুরের আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকে তার চাচার বাসায় থাকত মাহি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অভিহিত করা হয়েছে।’

মাহির চাচা আতাউর রহমান খান বলেন, ‘মাহির বাবা বাক প্রতিবন্ধী। তার মা তাকে ছোট রেখে মারা গেছেন। সে বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। সে আমার কাছে থেকে পড়াশুনা করত।’

আতাউর রহমান আরও বলেন, ‘বুধবার কোচিংয়ে গিয়েছিল। কোচিং শেষে বাসায় ফিরে কাউকে কিছু না বলে নিজের রুমের দরজা বন্ধ করে রাখে।’ 

তিনি আরও বলেন, ‘বেশকিছু সময় পর তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ছিটকিনি ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে পাই। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’ 

কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা কিছু জানতে পারেননি বলে জানান আতাউর রহমান।