ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৫৬:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে কাল পরীক্ষা-ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৯ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন জানান, আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা নিয়ে প্রজ্ঞাপন দাবিতে আগামীকাল রোববার ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

 

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

 

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবিতে গেলো বুধবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে একযোগে মানববন্ধন করা হয়।

 

১১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু কোটা বাতিল বা সংস্কারের সরকারি প্রজ্ঞাপন এখন পর্যন্ত না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।