ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৩৩:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

জনসভায় যোগ দিতে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে কোটালীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা। 

আজ গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।


৪৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৪টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৩টি, কোটালীপাড়া উপজেলা পরিষদ ২টি, গোপালগঞ্জ পৌরসভা ২টি, গণপূর্ত বিভাগ ২টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২টি, কোটালীপাড়া পৌরসভা ১টি, গোপালগঞ্জ জেলা পরিষদ ১টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ল ১ টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলায় নবনির্মিত ৪৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। সেই সঙ্গে ৫টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বলেন, আমাদের বাস্তবায়িত ২৯টি প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এছাড়া ভিত্তিপ্রস্ত স্থাপন করবেন ২টি প্রকল্পের। আমাদের ৩১ প্রকল্প নির্মাণে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৭৫ লাখ টাকা। এইসব প্রকল্প বাস্তবায়িত হওয়ায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের সাথে ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এতে জেলার সড়ক নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। জেলায় উৎপাদিত সব পণ্য সহজে বাজারজাত করা সম্ভব হচ্ছে। এ কারণে জেলার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। এছাড়া গ্রামীণ সড়ক নির্মিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার দুর্গম বিলের জলাবদ্ধ ও অনাবাদি বিপুল পরিমাণ জমি চাষাবাদের আওতায় এসেছে।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, পশ্চাদপদ কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হসিনার নিজ নির্বাচনী এলাকা। তিনি সব সময় এলাকার খোঁজ খবর রাখেন। এলাকাবাসীকে তিনি মাতৃস্নেহে অত্যন্ত ভালোবাসেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি কোটালীপাড়া বাসীর আস্থা অবিচল। তিনি উন্নয়ন করে পশ্চাদপদ কোটালীপাড়াকে নব আলোকে উদ্ভাসিত করেছেন। এই জন্য কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় এসেছে প্রাণচাঞ্চল্য। বিভিন্ন স্থানে টাঙানো হচ্ছে ব্যানার ও ফেস্টুন। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।